গোপালগঞ্জে যা হচ্ছে তার সবই পরিকল্পনার অংশ। সেখানে একটি হত্যাযজ্ঞ চালিয়ে পলাতক ফ্যাসিস্টরা দেশে ফিরতে চায়— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপি যে সনদে সাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজ যারা বিএনপিকে গণভোট আর জুলাই সনদ নিয়ে দোষারোপ করছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভঙ্গুর অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।



















-20261116122139.jpg)









-20261116122139.jpg)






আপনার মতামত লিখুন :