ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের আইন ভঙ্গের দায়ে ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা

ভোরের মালঞ্চ | কমলনগর প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৬, ০৮:০০ পিএম লক্ষ্মীপুরের আইন ভঙ্গের দায়ে ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর কমলনগরে পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সাজিদা আক্তার সুচনা।

অভিযান সূত্রে জানা গেছে, উন্মুক্ত পরিবেশে বালু রেখে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম চালানোর অপরাধে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

একই অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র বা লাইসেন্স ছাড়া বালু পরিবহনের দায়ে এক ট্রাকচালককে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

Side banner