ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ২৪, ২০২৬, ০৪:০২ পিএম নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্তের যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদলত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। 

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান। 

 

মামলা বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ সকালে কালিয়া উপজেলার কোন একটি গ্রামের আট বছরের তৃতীয় শ্রেণির এক শিশুর মা-বাবা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। দুপুরে ওই শিশুর বাবার খোঁজে বাড়িতে আসেন আসাদ মোল্যা। বাড়িতে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসাদ। শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। 

 

পরে স্থানীয় জনতা অভিযুক্ত আসাদকে মহাজন বাজার থেকে আটক করে পুলিশ দেন। ঘটনার দিন রাতেই আসাদ মোল্যাকে একমাত্র অভিযুক্ত করে শিশুটির বাবা ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে  প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। 

Side banner