নারায়ণগঞ্জের ফতুল্লার আধিপত্য বিস্তার ও ট্রলার ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত উপজেলার বক্তাবলিতে দফায় দফায় এ সংর্ঘষ হয়।
স্থানীরা জানান, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় নিরব চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য ও ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সাথে স্থানীয় আরেক বিএনপির নেতা কাদের সিপাহী সাথে বিরোধ চলছিলো। সম্প্রতি কাদের সাথে যোগ দেয় আওয়ামীলীগ নেতা সামেদ আলী।
এরই জেরে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় সামেদ আলীর ছোট ছেলে গুলিবিদ্ধ হন। এসময়, দুটি বাড়ি ভাংচুর করে মালামাল লুট করার খবর পাওয়া যায়।
এদিকে, ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে ৪২ টি টেটা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








































আপনার মতামত লিখুন :