রাজধানীর প্রগতি সরণি থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করেছে গুলশান ট্রাফিক বিভাগ। এ ঘটনায় সিএনজিচালককে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় এসব মদ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন তারা। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে গেলে সন্দেহ হয় পুলিশের।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালককে আটক করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :