ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নাটোর সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ সাময়িক বরখাস্ত

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৪, ২০২৬, ১১:৩৫ এএম নাটোর সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ সাময়িক বরখাস্ত

যমুনা টেলিভিশনে ঘুষ গ্রহণ নিয়ে সংবাদ প্রচারের পর নাটোর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার আনন্দ কুমার রায়কে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আশরাফুজ্জামান। 

 

একই সাথে আনন্দ কুমার রায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর। 

 

 

জানা যায়, গত ১ অক্টোবর যমুনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। তাতে উঠে আসে এক সেবাগ্রহীতার কাছ থেকে পেশকার আনন্দ কুমার রায়ের ঘুষ গ্রহণের দৃশ্য। প্রতিবেদন অনুযায়ী স্পষ্টভাবে ঘুষ গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. লিয়াকত আলী স্বাক্ষরিত অফিস আদেশে আনন্দ কুমার রায়কে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

 

একই সাথে প্রতিবেদনটিতে অফিস সহকারী পরিচয় দিয়ে জাহানারা বেগম নামে এক নারীকে সেটেলমেন্ট অফিসে বসে ঘুষ লেনদেনের বিষয়ে কথা বলতে দেখা যায়। অন্য আরেকটি অফিস আদেশে কেন জাহানারা বেগম নামে ঐ নারী সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মচারী না হয়েও কোন প্রেক্ষিতে অফিসে বসে কথা বলেছেন তা আগামী সাত কার্যদিবসের মধ্যে সহকারী সেটেলমেন্ট অফিসারকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Side banner