ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ত্যাগ করেছে: ট্রাম্প

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৪, ২০২৬, ১১:৩০ এএম ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ত্যাগ করেছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির যেকোনো পরিকল্পনা ত্যাগ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই কাজের পেছনে তেহরানের সঙ্গে চলমান অষ্টম মাসের যুদ্ধে ট্রাম্প প্রশাসনের অন্যতম বহুল ঘোষিত লক্ষ্য ছিলো এটি। 

 

শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন ট্রাম্প।

 

ট্রাম্প দাবি করে বলেন, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর তেলের দাম দীর্ঘদিন ধরে বেড়ে থাকলেও বর্তমানে তা কমছে। তেলের দাম এখন আরও কম, এবং তা বাইডেন প্রশাসনের আমলের চেয়েও কম। অথচ ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এ ব্যাপারে তারা কিছুই করেনি।

 

এদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের করা অভিযোগ ইরান দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এই অবস্থানের পুনরাবৃত্তি করেন।

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর