ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
যুদ্ধ শেষ করতে

ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৭, ২০২৬, ০১:৫৯ পিএম ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। 

 

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করে সাত মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে হলে, তেহরানকে, এ বিষয়ে অর্থবহ পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ইরানের ক্ষমতাকাঠামোয় কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে ওয়াশিংটন এখনো অনিশ্চিত বলেও জানান তিনি।

 

সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আপনি যদি পারমাণবিক অস্ত্র না চান, তাহলে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম কেন প্রয়োজন?’

 

ইরানের সঙ্গে একটি সমঝোতার বিষয়ে ওয়াশিংটন এখনো আগ্রহী বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তবে তেহরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট ছাড় প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

 

ভ্যান্স বলেন, ‘আমরা পদক্ষেপের বিনিময়ে শুধু কথার আদান-প্রদান করবো না।’

 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে ইরানের ক্ষমতার কাঠামোয় তারা কতটা কর্তৃত্ব রাখেন, সে বিষয়ে ওয়াশিংটন নিশ্চিত নয়।

 

ভ্যান্স বলেন, ‘আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি, তা হলো, তাদের (ইরান) দেশ কীভাবে সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি পরিষ্কার নয়।’

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর