আইনের দৃষ্টিতে আমি অপরাধী, আমি অনুতপ্ত নই— বলে জানিয়েছে সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী। সে আরও বলে, যে কাজটি করছি সেটি আল্লাহ্ পাক ফয়সালা করবেন। পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দূর্ঘটনা বশত হয়ে গেছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ৩টায় কালিগঞ্জ উপজেলা থেকে গ্রেফতারের পর এসআরবি আমিনীকে পুলিশের নিকট হস্তান্তর করে। বিকেল ৪টায় তাকে আদালতে পাঠায় পুলিশ।
প্রধান অভিযুক্ত আমিনী বলে, সে যে ওভাবে নাস্তিক ছিল আমরা ধারণা পাই নাই। বিভিন্ন দেশ থেকে নাস্তিকেরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে তাতে নিশ্চিত হয়েছি সে নাস্তিক ছিল।
দেবহাটা থানার ওসি এইচএম শাহীন বলেন, ফজলুল হক আমিনী স্বীকার করেছে পিটিয়ে হত্যাকাণ্ডে সে জড়িত। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে বলেও জানায়। যেহেতু তিনি স্বীকার করেছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে সেজন্য তাকে রিমাণ্ডে নেওয়ার প্রয়োজন নেই।
এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দেবহাটার ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে দুই দফা গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এই ঘটনার নেতৃত্ব দেন ফজলুল হক আমিনী। পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।




-20261015054615.jpg)

























-20261015054615.jpg)
আপনার মতামত লিখুন :