ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ২১, ২০২৬, ০৭:৪৪ পিএম সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজী আক্তার ও তার মেয়ে নাজমা খাতুনের বাড়ি জয়পুরহাটের জামালগঞ্জে। 

 

পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মা- মেয়ে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। 

Side banner