উত্তর-পূর্ব ফ্রান্সে প্রশিক্ষণকালে বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ডি মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে এর পাইলটের মৃত্যু হয়েছে। ঘটনায় বিমানের নেভিগেটর নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ফরাসি সম্প্রচারকারী সংস্থা বিএফএমটিভি-র তথ্যমতে, ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে পরিচালিত বিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে হয়। স্থানীয় সময় রাত প্রায় ১১.৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিমানে একজন পাইলট ও একজন নেভিগেটর ছিলেন।
এদিকে, দেশটির সরকারি কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিখোঁজ নেভিগেটরের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
পন্ট-এ-মুসোঁ এলাকার মেয়র হেনরি লেমোইন বলেছেন, বিমানের বিধ্বস্ত এলাকাটিতে বিপুল সংখ্যক পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।












-6ad6369fd5615-20261019154731.jpg)














-20261015054615.jpg)










-6ad6369fd5615-20261019154731.jpg)

আপনার মতামত লিখুন :