ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিশ্বাস ‍‍`না‍‍` থাকাটা কাপুরুষোচিত: ইয়ামাল

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:৩০ পিএম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিশ্বাস ‍‍`না‍‍` থাকাটা কাপুরুষোচিত: ইয়ামাল

৬ জুন, ২০১৫। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সেবারই 'এমএসএন ট্রিও' নিয়ে সবশেষ স্বপ্নের লিগ শিরোপা জিতে কাতালানরা। এরপর পার হয়েছে ১১ বছর। চলে গেছে মেসি-সুয়ারেজ-নেইমার। এসেছে ইয়ামাল-রদ্রি-পেদ্রি। নতুন জেনারেশন নিয়ে বেশ কয়েকটি কাপও জিতেছে। এরমধ্যে বিশ্বকাপও জেতেছে বার্সেলোনার ৮ প্লেয়ার। এখন শুধু বাকি ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট।  

 

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন লুকিয়ে রাখার কোনো কারণ দেখছেন 'না' বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। বরং ক্লাবটির ইতিহাস ও বর্তমান স্কোয়াডের সামর্থ্য বিবেচনায়, ইউরোপের সেরা হওয়ার লক্ষ্যেই এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

 

 

বার্সেলোনা এবার ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপাটি জিততে মরিয়া। গত ১১ বছর ধরে, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা থেকে দূরে থাকা কাতালান ক্লাবটি আবারও ইউরোপের শীর্ষ দলগুলোর কাতারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। টানা দুই মৌসুমের 'লা লিগা' চ্যাম্পিয়নদের সেই উচ্চাকাঙ্ক্ষাকে আরও জোরালো করেছেন ইয়ামাল।

 

 

মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, বার্সেলোনার মতো ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নির্ধারণ করা বাধ্যতামূলক। তার ভাষায়, 'চ্যাম্পিয়ন্স লিগ জেতার চিন্তা-ভাবনা নিয়ে থাকা ভালো বিষয়। এ বছর আমরা এটি জিততে যাচ্ছি, এমন বিশ্বাস 'না' করাটা, আমাদের জন্য খুবই কাপুরুষোচিত হবে।'

 

 

 

দলের আত্মবিশ্বাসী মানসিকতাকেও ইতিবাচক হিসেবে দেখছেন এই লা মাসিয়া সুপারস্টার। ইয়ামাল বলেন, ড্রেসিংরুমে খেলোয়াড়েরা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। আর এই বিষয়টি তাকে বেশ আনন্দ দেয়। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ব্যাপারেও সতর্ক তিনি।

 

 

ইয়ামালের মতে, কেউ যদি আগে থেকেই নিশ্চিতভাবে বলে দেয় যে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, তাহলে সেটিই বরং সমস্যার কারণ হতে পারে। কারণ ফুটবলে কোনো ফলাফল আগেভাগে 'নিশ্চিত' করে বলা যায় না।

 

বার্সেলোনার ইতিহাসের কথাও তুলে ধরেছেন ১৯ বছর বয়সী এই তারকা। তার মতে, 'শেষ পর্যন্ত আমরা বার্সা। বার্সেলোনা এমন সময় পার করেছে, যখন তারা ইতিহাসের সেরা দল ছিল এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আমাদেরও এটি অর্জন করার মতো স্কোয়াড রয়েছে।'

 

 

তবে ইয়ামালের মতো এতটা আত্মবিশ্বাসী নন স্পেনের অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি। বার্সেলোনাকে এখনই চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট মনে করছেন না তিনি।

 

রদ্রির ভাষায়, চ্যাম্পিয়ন্স লিগ জেতা বার্সার জন্য 'অবশ্যই সম্ভব'। তবে ইউরোপের সেরা হওয়ার জন্য দলটিকে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে। বিশেষকরে, কঠিন নকআউট ম্যাচে, নিজেদের আরও ধারাবাহিক এবং রক্ষণে শক্তিশালী হতে হবে বলে মনে করেন তিনি।

 

 

 

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার বলেন, চ্যাম্পিয়ন্স লিগ, মূলত, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বুঝে খেলার টুর্নামেন্ট। তাই শুধু আক্রমণাত্মক ফুটবলের ওপর নির্ভর 'না' করে ম্যাচের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তার দিকেও বার্সেলোনাকে নজর দিতে হবে।

 

অর্থাৎ, ইয়ামালের চোখে এবার বার্সেলোনার লক্ষ্য হওয়া উচিত সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর রদ্রির মতে, সেই স্বপ্ন বাস্তবায়নে দলের আরও কিছু জায়গা ঘষেমেজে নেওয়া প্রয়োজন। 

 

 

দুই তারকার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও একটি বিষয়ে মিল স্পষ্ট দৃশ্যমান। আর সেটি হচ্ছে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া।

 

 

Side banner