পুরুষের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারতের নারী দল। ফাইনালে ভারত বিজয়ী হওয়ার এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ। নাকভীর হাত থেকে শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা রানার্সআপ মেডেল ও চেক বুঝে নিলেও মাঠে ছিলেন না ভারতের ক্রিকেটাররা। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা জিতেছে ভারতের প্রমিলারা।
গত বছর পুরুষদের এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি নিয়ে যে নাটক তৈরি হয়েছিল, এবার তার রেশ এসে পড়লো নারী এশিয়া কাপের মঞ্চেও। এসিসি সভাপতি মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে ফের বয়কট করে ভারতীয় দল।
দুবাইয়ের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে উড়িয়ে দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারতীয় নারী দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় হারমানপ্রিত কৌরের দল। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েরা মাত্র ১১১ রানে গুটিয়ে গেলে শিরোপা নিশ্চিত হয় ভারতের।
তবে আসল নাটক শুরু হয় ম্যাচ শেষের পুরস্কার বিতরণী পর্বে। মঞ্চে এসিসি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেটাররা। সমাধান হিসেবে বিসিসিআইয়ের পক্ষ থেকে নাকি দেওয়া হয়েছিল বিকল্প প্রস্তাবও। নাকভীর পরিবর্তে অন্য কোনো নিরপেক্ষ প্রতিনিধি যেন ট্রফি তুলে দেন বিজয়ী দলের হাতে।
কিন্তু নিজের প্রটোকলেই অনড় থাকেন নাকভী। মঞ্চে রানার্সআপের ক্ষণদীর্ঘ অপেক্ষার পর যখন ব্রডকাস্টাররা অনুষ্ঠান শুরু করেন। শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে এসে মহসিন নাকভীর হাত থেকে রানার্সআপ মেডেল ও প্রাইজমানির চেক বুঝে নিলেও আসেনি ভারতের ক্রিকেটাররা। বিজয়ী দলের হাতে ট্রফি না তুলেই মাঠ ছাড়তে বাধ্য হন আয়োজকরা।
ক্রিকেটীয় প্রটোকল অনুযায়ী বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভীর। দুই দেশের রাজনৈতিক ইস্যুতে গত বছরও পুরুষদের এশিয়া কাপের ট্রফি নাকভীর হাত থেকে নিতে অস্বীকৃতি জানিয়েছ






































আপনার মতামত লিখুন :