ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আখাউড়ায় মাদক সেবনে ৮ জনকে কারাদণ্ড

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:০৩ পিএম আখাউড়ায় মাদক সেবনে ৮ জনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন ও সংরক্ষণ করার অপরাধে ৮জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সাজাপ্রাপ্তদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সোপর্দ করা হয়েছে। 

 

সাজাপ্রাপ্তরা হলেন, রমজান, মজলু, কামাল, শাহিন মুন্সি, টিপু খান, হাসান, সিয়াম ও ফরহাদ।

 

এর আগে, রোববার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। 

 

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

 

তিনি বলেন, অপরাধ দমনে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের ভ্রাম্যমাণ আদালতের শাস্তি প্রদান করা হবে। 

 

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, আখাউড়াকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

 

 

Side banner