বেল শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন আলেক্সান্দার জভেরেভ। ৬-৩, ৭-৬, ৫-৭ ও ৬-২ গেমে শেলটনকে হারিয়ে মার্কিনীদের স্বপ্ন গুড়িয়ে দেন এই জার্মান তারকা। ২০২০ সালে এই টুর্নামেন্টের ফাইনালে দুই সেটে এগিয়ে থেকেও ডমিনিক থিয়েমের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার।
এদিকে তিন মাসের মধ্যে দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন জভেরেভ। তার প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন এই বছরের ফ্রেঞ্চ ওপেনে। এবার ইউএস ওপেনের ট্রফিটাও উঠলো তার হাতে।
একই বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জেতা ওপেন যুগের মাত্র চতুর্থ পুরুষ খেলোয়াড় এখন জভেরভ। এর আগে এই কীর্তি ছিল জিমি কনর্স, গিয়ের্মো ভিলাস ও ইয়ানিক সিনারের।
আর ইউএস ওপেনের এই জয় দিয়ে ছয় বছর আগের এক আক্ষেপও মুছে ফেললেন জার্মান তারকা। এতে ২০০৩ সালের পর কোনো স্বদেশী পুরুষ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম উঠতে দেখার অপেক্ষা বাড়লো আমেরিকানদের।






































আপনার মতামত লিখুন :