ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস আওয়ামী লীগের

কয়েকজন চিহ্নিত

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:১০ পিএম কয়েকজন চিহ্নিত

ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা গেছে। যাদের বেশিরভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেখানে বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের পক্ষে সভা-সেমিনারও করেছেন। কেউ কেউ নিজেকে নেতা হিসেবেও পরিচয় দেন।

 

তাদের মধ্যে একজন ইলিয়াস মিয়া। যিনি বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া ভিডিওতে বাঁধনকে পানি ছুঁড়ে মারতে যে ব্যক্তিকে দেখা যায়, তিনি শিপল মাহমুদ বিপ্লব। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফেসবুক প্রোফাইল ঘেটেও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 

 

 

এছাড়া স্থানীয় সূত্র আরও কয়েকজন আওয়ামী কর্মী বাঁধনকে হেনস্থা করেছে বলে নিশ্চিত করেছেন। তবে, প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

 

চব্বিশে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সম্প্রতি সজিব ওয়াজেদ জয় ভেনিসে যান। হামলাকারীদের অনেককে সে সময় জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। 

 

 

 

উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্থা ও পরে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয়। তার দিকে পানি ছুঁড়ে মারে। একজন মারতেও উদ্যত হয়। 

 

 

এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখে মুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়। তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সে সময় আঘাতে তার মুখ ফোলা ছিল।

 

 

Side banner