মাঠে গড়াচ্ছে ইউরোপের রাজমুকুটের লড়াই। আজ মঙ্গলবার রাতে পর্দা উঠছে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মহারণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের। এবারের আসরের ফরম্যাটে যুক্ত হয়েছে আরও বেশি হাইভোল্টেজ ম্যাচ। ৩৬ দল, নতুন স্বপ্ন, নতুন হিসাব আর একটাই লক্ষ্য ইউরোপের সেরা হওয়া।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে প্রথম ম্যাচে মাঠে নামবে অ্যাস্টন ভিলা ও ক্লাব ব্রুগা। এছাড়া, প্রথম দিনেই মাঠে মুখোমুখি হবে দুই জায়ান্ট। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ইন্টার মিলান পরীক্ষা। একই রাতে পোর্তোর মাঠে ম্যানচেস্টার সিটি, আর ডর্টমুন্ডের সামনে ভিয়ারিয়াল।
দ্বিতীয় দিনেও কমছে না উত্তাপ। বার্সেলোনার সামনে ফেইনুর্ড। লিভারপুল মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। আর নাপোলির মাঠে আর্সেনাল; পিএসজি লড়বে ব্রাতিস্লাভার বিপক্ষে।
এছাড়াও লিগ পর্বে রয়েছে জায়ান্টদের লড়াই। গত দুইবারের বিজয়ী পিএসজিকে বার্সেলোনা ছাড়াও খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। গতবারের রানার্সআপ আর্সেনালকে দিতে হবে রিয়াল মাদ্রিদ পরীক্ষা। এছাড়া, তাদের টপকাতে হবে বায়ার্ন, ডর্টমুন্ড, নাপোলির বাধা-ও।


































আপনার মতামত লিখুন :