ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না: বিমানমন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:০৪ পিএম শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না এবং আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে হলেও এই বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

 

 

বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দর চালু করতে জাপানি প্রতিষ্ঠানকে এ ব্যপারে আল্টিমেটাম দেওয়া হয়েছে। ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালু হয়ে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশন টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে।

 

 

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, থার্ড টার্মিনালের পুরো কাজ সম্পন্ন হলে ২০০ থেকে ২৫০ এয়ারক্রাফট হ্যান্ডেল করা সম্ভব হবে। আর ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের হাতে লাগেজ বুঝিয়ে দিতে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

 

 

 

টার্মিনাল থেকে আয়ে বাংলাদেশের অংশীদারিত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

Side banner