ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
আড়াই ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল

যোগাযোগ স্বাভাবিক

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:৪৯ এএম যোগাযোগ স্বাভাবিক

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় আড়াই ঘন্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এসময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ৬টি ট্রেন আটকা পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলার এর কাছে ভাঙা শনাক্ত হয়।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পরিদর্শনের সময় ভাঙা শনাক্ত হলে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনগুলো আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

 

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, আপাতত ভাঙা অংশটি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন অতিক্রম করার নির্দেশনা দেওয়া রয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে গতি স্বাভাবিক হবে।

 

স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, বর্তমানে গতি নিয়ন্ত্রিত থাকলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

 

Side banner