এখনও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি একথা জানান।
ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করবে ২৭ দেশের সংস্থাটি।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্থ সহায়তা দিচ্ছে দেশটি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরীণ সংঘাত, জান্তা সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ। তবে এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ।
এদিকে, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার থাকলেও মিয়ানমারে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতায় টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে যৌথ বিবৃতি দিয়েছে কূটনৈতিক মিশনগুলো।








-20260825111915.jpg)































আপনার মতামত লিখুন :