ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
চব্বিশের গণঅভ্যুত্থানে

শহিদ জুবায়েরের বোনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক আগস্ট ২৫, ২০২৬, ০৭:৩৩ পিএম শহিদ জুবায়েরের বোনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহিদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

জানা যায়, শহিদ জোবায়েরের বোন দ্বাদশ শ্রেণি পড়ুয়া জেসমিন আকতার ব্রেন টিউমার জনিত (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসা মাত্রই অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

 

ফলশ্রুতিতে, মঙ্গলবার (২৫ আগস্ট) আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে জেসমিন আকতারকে দেখতে যান। প্রতিনিধি দলটি তার পিতা-মাতার সাথে কথা বলেন এবং তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, জোবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহিদ হন। 

Side banner