ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক আগস্ট ২৫, ২০২৬, ০৭:৫৭ পিএম শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করে তারা।

 

বক্তারা অভিযোগ করেন— দুর্বল কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চলছে। ডিএসই ও বিএসইসি অযাচিত হস্তক্ষেপ করছে। দরপতনের কারণে পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

 

এসময় ঐক্য পরিষদের নেতারা বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানান। বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে হবে।

 

বাজার নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার তাগিদও দেয় ঐক্য পরিষদ।

Side banner