ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

ইরানের ওপর ট্রাম্পের ‘চাপ ও নিষেধাজ্ঞা’ নীতি সমাধান নয়: চীন

ভোরের মালঞ্চ আগস্ট ২১, ২০২৬, ০৭:৪৪ পিএম ইরানের ওপর ট্রাম্পের ‘চাপ ও নিষেধাজ্ঞা’ নীতি সমাধান নয়: চীন

ইরানের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা ও চাপ’ প্রয়োগ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধান হবে না বলে জানিয়েছে চীন। একই সঙ্গে, জাতিসংঘের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই বলেও স্পষ্ট করেছে বেইজিং।

 

শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অবস্থানের কথা জানান। এর আগে, ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় চীনসহ বিভিন্ন দেশকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এ ধরনের চাপের মাধ্যমে ইরানের শাসনব্যবস্থাকে ‘ধসিয়ে দেওয়া’ সম্ভব। তবে তেহরান এই উদ্যোগকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ কৌশল ব্যর্থ হবে।

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর