দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে অব্যাহতভাবে ভয়াবহ বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।
শুক্রবার (১৪ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' (এনএনএ)-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনএনএ-এর প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মধ্যরাতে মাশা আল-মানসৌরি এলাকায় ইসরায়েলি বাহিনী শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এবং আকাশ থেকে বিস্ফোরকভর্তি কনটেইনার নিক্ষেপ করে।
একই সঙ্গে মাজদাল জুন ও আল-মানসৌরির উপকণ্ঠসহ পার্শ্ববর্তী পাহাড়ি উপত্যকাগুলোতে ভারী মেশিনগান থেকে অবিরাম গুলিবর্ষণ করা হয়।
এছাড়া বেইত ইয়াহুন, হাদাহা এবং কউনিন এলাকাতেও দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, যার বিকট শব্দ উপকূলবর্তী গ্রামগুলো থেকেও স্পষ্টভাবে শোনা যায়। বোমাবর্ষণের পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন দক্ষিণ লেবাননের আকাশে টানা চক্কর দিচ্ছে।
-20260814143056.jpg)





























আপনার মতামত লিখুন :