ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
চলতি বছরেই

স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক আগস্ট ১৪, ২০২৬, ০৬:৫৫ পিএম স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি বছরেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গলে কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষে ইসি স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, সে সিদ্ধান্ত নেবে। 

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। ছয় মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।

Side banner