ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ২৯, ২০২৬, ১২:৫৫ পিএম ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক নারীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (২৯ জুন) সকাল আটটার দিকে উপজেলার পৌর সদরের হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী হানিফ শেখের (২৩) বিশেষ অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন তার স্ত্রী সুমাইয়া আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। 

 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে রক্ত বন্ধের চেষ্টা করা হয়। তবে রোগীর পুরুষাঙ্গ সামান্য একটু ঝুলে ছিল। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা  চলমান। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Side banner