ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৫, আহত অন্তত ৫ জন

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক আগস্ট ১৪, ২০২৬, ০১:৫৩ পিএম চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৫, আহত অন্তত ৫ জন

চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের সকলে সেখানকার শ্রমিক বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৪ আগস্ট) শ্রমিকরা শিপইয়ার্ডটিতে কাজ করছিলেন। হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

 

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে। 

Side banner