দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে আরও ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২০০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে ৮৭ জন এবং এর পরেই ঢাকা বিভাগের অবস্থান ৭০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এই সময়ে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪৩ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯১০ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু কেড়ে নিয়েছে ৬৫ জনের প্রাণ।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। যার মধ্যে ঢাকায় ৫৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৬ জন রোগী ভর্তি আছেন।
অন্যদিকে, এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৭৬৩ জন।
-20260814143056.jpg)





























আপনার মতামত লিখুন :