ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বাধ্যতামূলক সামরিক আইনের প্রতি বিক্ষোভে কারাগারে শতাধিক ইসরায়েলি

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক জুন ১৮, ২০২৬, ০১:০৮ পিএম বাধ্যতামূলক সামরিক আইনের প্রতি বিক্ষোভে কারাগারে শতাধিক ইসরায়েলি

কট্টরপন্থি যুবকদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি ও আটকের প্রতিবাদে ইসরায়েলে আবারও বড় ধরনের বিক্ষোভ করেছে আল্ট্রা-অরথোডক্স ইহুদিরা। বুধবার (১৭ জুন) দেশটির ‘বেইত লিদ’ সামরিক কারাগারের সামনে অবস্থান নিয়ে শত শত কট্টরপন্থি ইহুদি এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

 

 

বিক্ষোভের সময় আন্দোলনকারীরা বাধ্যতামূলক সামরিক আইনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আটক যুবকদের মুক্তির দাবিতে বিভিন্ন সরকার-বিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগার ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

 

 

ইসরায়েলের দীর্ঘদিনের প্রচলিত আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী প্রতিটি নাগরিকের (নারী ও পুরুষ) জন্য নির্দিষ্ট মেয়াদের সামরিক সেবা বাধ্যতামূলক হলেও, ধর্মীয় শিক্ষা ও উপাসনায় নিয়োজিত আল্ট্রা-অরথোডক্স যুবকরা এতদিন এই নিয়মের বাইরে বিশেষ ছাড় পেয়ে আসছিলেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তারা এই বিশেষ সুবিধা ভোগ করে আসছিলেন।

 

 

তবে গাজা ও লেবাননে দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীতে চরম সেনা সংকট দেখা দেয়। এর জেরে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার কট্টরপন্থি ইহুদিদের এই বিশেষ সুবিধা বাতিল করে সবার জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করে আইন পাস করে। সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই দেশটির কট্টরপন্থি ধর্মীয় গোষ্ঠীগুলো রাজপথে নেমে আসে, যা বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় সংকট তৈরি করেছে।

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর