জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
এ মামলায় ফজলে করিম চৌধুরীসহ কারাগারে আছেন পাঁচজন। বাকি আসামিরা পলাতক। আগামী ৬ অগাস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ মামলায় সোমবার (২৯ জুন) আসামিপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে। টানা তিন কার্যদিবসে অব্যাহতি চেয়ে শুনানি করেন তারা।
এর আগে, ৫ই এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। ৭ই এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। এদিকে, ২২ জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।






































আপনার মতামত লিখুন :