ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্য আগের

যেকোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত-অর্জনযোগ্য: কানি

ভোরের মালঞ্চ আগস্ট ২৩, ২০২৬, ০৯:৪২ পিএম যেকোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত-অর্জনযোগ্য: কানি

ফিলিস্তিনের ‘নদী থেকে সাগর’ পর্যন্ত ভূখণ্ডের স্বাধীনতার লক্ষ্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত ও অর্জনযোগ্য বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

 

কানি বলেন, অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলের কথিত ‘অপরাধ’ মূলত দেশটির গভীর সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা।

 

তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল যে ‘কৌশলগত পরাজয়ের’ মুখোমুখি হয়েছে, তা আড়াল করা সম্ভব নয়।

 

কানি বলেন, ‘ফিলিস্তিনের আদর্শ জীবন্ত এবং অপরিবর্তনীয়।’ ন্যায়বিচার প্রতিষ্ঠার বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই আদর্শ টিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

 

ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেন, ফিলিস্তিনের প্রশ্নে তাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ অবস্থান অব্যাহত থাকবে।

 

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর