ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

রাহুল গান্ধীর ৬ ঘণ্টার অবস্থানের পর এফআইআর নিলো দিল্লি পুলিশ

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২২, ২০২৬, ১২:২৬ পিএম রাহুল গান্ধীর ৬ ঘণ্টার অবস্থানের পর এফআইআর নিলো দিল্লি পুলিশ

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে এক শিক্ষার্থীর ওপর ছররা (পেলেট) গুলি ছোড়ার অভিযোগে শেষ পর্যন্ত এফআইআর করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সংসদ ভবনসংলগ্ন পার্লামেন্ট স্ট্রিট থানায় কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর টানা ছয় ঘণ্টার বেশি অবস্থানের পর এ মামলা নেওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

 

অভিযোগকারী শিক্ষার্থী সাহিল লোচাভের দাবি, গত ২০ জুলাই যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালে পেলেট গানে তিনি আহত হন। কংগ্রেসের অভিযোগ, লিখিত অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলেও এর আগে মামলা নিতে অস্বীকৃতি জানানো হয়েছিল।

 

Side banner

আর্ন্তজাতিক বিভাগের আরো খবর