ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের

‍‍`নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ভোরের মালঞ্চ | মো. আফরাজ মাহমুদ তাহারাত আগস্ট ২৩, ২০২৬, ১২:০৭ এএম ‍‍`নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সুবিধার জন্য দুটি সেশনে বিভক্ত করে পরিচালনা করা হয়। প্রথম সেশনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নবীন শিক্ষার্থীদের এবং দ্বিতীয় সেশনে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আয়োজনের শুরুতেই আগত নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন।

প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তাঁরা নবীন শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি সৎ ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রশিবির নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, “পড়াশোনার পাশাপাশি আমাদের জীবন চলার পথে সঙ্গী নির্বাচনেও সচেতন হতে হবে। আমরা যেন বন্ধু ও পথপ্রদর্শক নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকি এবং পবিত্র কুরআনের সুরা আল-আহযাবের নির্দেশনা অনুসরণ করি।”

অনুষ্ঠানে অতিথিরা নবীনদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী অংশ নেন।

Side banner