রাজধানীর গুলশান ও বনানীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং সড়কে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে নাগরিক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বর চত্বরে বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেন স্থানীয় বাসিন্দারা।
তারা বলেন– উল্টো পথে গাড়ি চালানো, অনির্ধারিত রুট ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এসব এলাকায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনিয়মের বিরুদ্ধে তাদের এই অবস্থান বলে উল্লেখ করেন গুলশান-বনানীর বাসিন্দারা।
কর্মসূচি থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে– শুধুমাত্র বৈধ লাইসেন্স ও নিবন্ধিত অটোরিকশা চলাচল, প্রধান সড়কে চলাচলে সীমাবদ্ধতা এবং নিয়মিত ট্রাফিক মনিটরিং নিশ্চিত করা।
অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিলে দেশের আইন মান্যকারী নাগরিকরা পাশে থাকবে বলেও জানানো হয়।








































আপনার মতামত লিখুন :