ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানকে

সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক আগস্ট ১৭, ২০২৬, ০৯:৩৮ পিএম সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

 

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং যুবরাজের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

 

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যেই এই সফরের আহ্বান জানানো হয়েছে। আসন্ন এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনার সুযোগ তৈরি হবে।

 

কূটনৈতিক চ্যানেলে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হবে। 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর