গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ঘোড়ার দেহের অংশ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে বিষয়টি দেখতে পান।
পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে কোনো চক্র মাংস নিয়ে গেছে।
এদিকে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।













-20260815093723.jpg)

























-20260814143056.jpg)
আপনার মতামত লিখুন :