ডিবির অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ শনিবার (১৫ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল চর রুহিতা সাকিনের জনৈক আবুল কাশেমের চা দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢর রুহিতা (আনোয়ারের বাড়ি) এলাকার আব্দুল লতিফ ও আনোয়ারা বেগমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-20260815093723.jpg)











-20260814143056.jpg)




















-20260814143056.jpg)



আপনার মতামত লিখুন :