ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

বোল্ড হয়ে স্ট্যাম্পের বেল ঠিক করলেন হেড, গিলক্রিস্টের বিস্ময়

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক আগস্ট ১৫, ২০২৬, ০২:১২ পিএম বোল্ড হয়ে স্ট্যাম্পের বেল ঠিক করলেন হেড, গিলক্রিস্টের বিস্ময়

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সে স্বাগতিকদের চাপে রেখেছে টাইগাররা। তবে সেই চাপের মধ্যেও টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আর খেলোয়াড়সুলভ আচরণের নজির দেখালেন অজি ওপেনার ট্রাভিস হেড।

 

শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে হাসান মাহমুদের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড। আউট হওয়ার মুহূর্তে নিজের হাতেই স্টাম্প ও বেল লাগিয়ে দেন তিনি।

 

হেডের এমন আচরণ দেখে বিস্ময় প্রকাশ করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনও দেখিনি।

 

এদিকে, এমন খেলোয়াড়সুলভ আচরণে মুগ্ধ ক্রিকেটপ্রেমীদেরও মন কেড়েছেন হেড। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ক্রিকেটের চেতনা ও সৌন্দর্য অটুট থাকতে পারে, এই মুহূর্ত যেন তারই প্রমাণ। 

 

আর এমন ঘটনাই মনে করিয়ে দেয়, কেন টেস্ট ক্রিকেটকে বলা হয় এলিট গেম— যেখানে জয়-পরাজয়ের পাশাপাশি সম্মান, সততা ও খেলোয়াড়সুলভ আচরণও সমান গুরুত্বপূর্ণ।

Side banner