ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

নোবিপ্রবিতে এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ভোরের মালঞ্চ | আফরাজ মাহমুদ তাহারাত, নোবিপ্রবি প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৬, ০৯:১২ পিএম নোবিপ্রবিতে এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
ছবি: নোবিপ্রবি প্রেসক্লাব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে দেশের সার্বিক উন্নয়ন ও শিল্পখাতে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হাছান উদ্দীন।

এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Side banner