ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর

রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২২, ২০২৬, ০৭:৩০ পিএম রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিত্ব ছাড়ার পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

 

শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এতে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

 

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

 

Side banner