ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ২৩, ২০২৬, ০৯:০৪ পিএম প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

 

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

ডিএনসিসি প্রশাসক জানান, ডিএনসিসির প্রধান সড়কগুলোকে আধুনিক ও আলোকিত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়াতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে সিটি করপোরেশন।

Side banner