উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ায় আবারও হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙেছে। এতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের কাজে ধীরগতির কারণেই আবারও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে, গত ৯ জুলাই রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে লস্করপুর ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড ৮৮ লাখ টাকা ব্যয়ে বাঁধটি মেরামতের কাজ শুরু করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাঁধ মেরামতের কাজ পুরোপুরি শেষ হয়নি।
এদিকে, দ্রুত টেকসই বাঁধ মেরামত কাজ শেষ না হলে আরও বড় ধরনের প্লাবন ও ভোগান্তির আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।








































আপনার মতামত লিখুন :