লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নের দুটি করাতকলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে করাতকল দুটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।
এ সময় করাতকল মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। অভিযানে লক্ষ্মীপুর জেলা বন বিভাগ, বাংলাদেশ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল।








































আপনার মতামত লিখুন :