ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে

‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক আগস্ট ৬, ২০২৬, ০৫:০৬ পিএম ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

জুলাইয়ের তথ্যচিত্রের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিয়ে দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

 

বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

 

এতে বলা হয়— জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তা আবারও জনসমক্ষে উন্মুক্ত করা হবে।

 

আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Side banner