পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার জেলা বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভা ছিলো। সেখানে, বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, রাতে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের করে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ইট-পাটকেল ও লাঠির আঘাতে উভয়পক্ষের সদস্যরা আহত হন। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।






































আপনার মতামত লিখুন :