ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক জুন ১৬, ২০২৬, ০৩:৪২ পিএম আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের আগে আলোর মুখ দেখছে দীর্ঘ এক দশক ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে চলমান জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। 

 

 

ট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর এই জোন তৈরি করা হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ দেবে চীন। এছাড়া, ৫ বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা।  

 

 

পরিকল্পনা কমিশন জানায়, দেশে চীনা বিনিয়োগের পরিধি বাড়াতেই এই উদ্যোগ গ্রাহণ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে ৫০ কোটি ডলারের বিনিয়োগ আসবে এবং ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া, প্রকল্পের আওতায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। পাশাপাশি, ১২শ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্লান্ট থাকবে বলেও জানান তারা।

 

 

প্রকল্পটির সমীক্ষা ও ডেভেলপার হিসেবে মনোনীত হয়েছে চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি। 

 

 

এদিকে, একনেক সভার এজেন্ডায় পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পও রয়েছে। পাশাপাশি দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধিত প্রকল্প প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।

Side banner