ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার

২৫৬

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক আগস্ট ৩১, ২০২৬, ০৪:৩৪ পিএম ২৫৬

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫৬ জন।

 

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

 

 

এতে বলা হয়— গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে।

 

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৭৪ জন।

Side banner