গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ছাড়া মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সোমবার (৩১ আগস্ট) সকালে প্ল্যান ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ডিজিটাল গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ২০২৪ সালের জুলাইয়ের অভিজ্ঞতা দেশকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে বক্তারা শঙ্কা প্রকাশ করেন, গণমাধ্যমের মালিকানা যদি কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে, তবে স্বাধীন সাংবাদিকতা ও মানুষের তথ্য পাওয়ার অধিকার দুটোই চরম ঝুঁকিতে পড়বে।
গবেষণায় উঠে আসে– ২০২৪-২৫ সালে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছে, হামলা হয়েছে ২৭৪টি। আর চাকরি হারিয়েছেন প্রায় দেড়শ' জন সাংবাদিক।








































আপনার মতামত লিখুন :