ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯

ভোরের মালঞ্চ | অনলাইন ড্রেস্ক সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:১২ এএম ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে। 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫০ জন ও মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৩ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়। 

 

অভিযানকালে ১টি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

 

এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

 

Side banner