গতকাল ০৪/০৯/২০২৬ ইং তারিখ ২১:৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন দঃ হামছাদী ইউপিস্থ ০১ নং ওয়ার্ড এর অন্তর্গত পশ্চিম নন্দনপুর সাকিনে জনৈক মোঃ রাজুর বসত ভিটা ও বাড়িতে অভিযান পরিচালনা করিয়া
আসামী ১) মোঃ তারেক হোসেন (২৮), পিতাঃ মোঃ শাহজাহান, সাংঃ পশ্চিম নন্দনপুর, ০১ নং ওয়ার্ড, দঃ হামছাদী ইউপি, থানা- লক্ষ্মীপুর সদর, জেলাঃ লক্ষ্মীপুরকে ধৃত করেন ও আসামী রাজু হোসেন পালিয়ে যায়। পরবর্তীতে আসামী রাজু হোসেন এর বসতভিটা ও বাড়ি তল্লাশী করে ৮৪ (চুরাশি) পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুটলা গাঁজা ও নগদ ৭,৪০,৫০০(সাত লক্ষ চল্লিশ হাজার পাঁচশ) টাকা উদ্ধার করা হয়।
ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন








































আপনার মতামত লিখুন :